সেলস প্রসেস চেকলিস্ট: সাফল্যের জন্য একটি গাইড

সেলস মানে শুধুমাত্র অর্ডার ইনফরমেশন কালেক্ট করা কিংবা অর্ডার কনফার্ম করাই নয়; এটির মানে আরও গভীর এবং সুপরিকল্পিত প্রসেস। একজন সম্ভাব্য কাস্টমারকে কেনার পর্যায়ে নিয়ে যেতে একটি পরিকল্পিত সেলস প্রসেস অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিচের চেকলিস্টটি দেখে নিন এবং নিশ্চিত করুন যে আপনার সেলস প্রসেসও সঠিক পথে আছে কি না:

✅ কোয়ালিফাইড কাস্টমার কিনা যাচাই করা
আপনার বিজনেসের সম্ভাব্য কাস্টমার এর যোগ্যতা যাচাইয়ের জন্য একটি নির্দিষ্ট মাপকাঠি ব্যবহার করুন। যাচাই করুন, আপনার পাওয়া লিডগুলো মানসম্পন্ন কিনা?

✅ প্রয়োজন ও সমস্যাগুলি বোঝা
সম্ভাব্য কাস্টমার এর ডিমান্ড ও সমস্যাগুলো বুঝতে একটি মূল্যায়ন শীট প্রস্তুত করুন। এমনভাবে শীটটি তৈরি করুন যাতে টিক দিয়ে বুঝতে পারেন এই কাস্টমারটি এই ক্যাটাগরিতে পরে এবং এই ক্যাটাগরির জন্য যেভাবে সেলস পিচ শেয়ার করতে হবে।

✅ প্রোডাক্ট এর বেনিফিটসগুলো উপস্থাপন করা
আপনার প্রোডাক্ট বা সার্ভিস এর প্রধান বৈশিষ্ট্য ও সুবিধাগুলোর তালিকা তৈরি করুন। পূর্ববর্তী কাস্টমারদের ভালো রেজাল্ট এর গল্পগুলোর সংক্ষিপ্ত নোটগুলো লিখে রাখুন এবং কাস্টমারদের শেয়ার করুন।

✅ Objection (আপত্তি) ও Problem (সমস্যাগুলোর) সমাধান
কাস্টমারদের উদ্বেগ বা দুঃশ্চিন্তা সমাধান করা এবং তাদের অবজেকশনগুলো ক্লিয়ার করে দেয়া।

✅ চুক্তি নিয়ে আলোচনা
প্রোডাক্ট এর দাম ক্লিয়ারলি বলা, প্রাইস নিয়ে নেগোশিয়েট করা তবে প্রাইসের নির্দিষ্ট সীমারেখার নিচে নামা যাবে না, এটির সাথে আলাদা সুযোগ থাকলে বলা এবং অর্ডার পরবর্তী কিভাবে কাস্টমার পাবে তা ক্লিয়ারলি শেয়ার করা। কাস্টমার এর যেকোনো সিদ্ধান্তকে সর্বোচ্চ সম্মান দেয়া, তারা যদি নাও অর্ডার কনফার্ম করতে চায়।

✅ অর্ডার কনফার্মের পরবর্তী করণীয়
কনফার্ম পরবর্তী কাস্টমার প্রোডাক্টটি সঠিকভাবে পেয়েছে কিনা, প্রোডাক্ট ব্যবহারে সঠিক উপকার বা বেনিফিটেড হয়েছে কিনা খোঁজ নেওয়া। কোনো সমস্যা হলে সেটার দ্রুত সমাধান করে দেয়া।

✅ কাস্টমার নারচারিং স্ট্রাটেজি
কাস্টমার হোক বা না হোক, বিভিন্ন ধরনের কাস্টমার এর জন্য ভিন্ন ভিন্ন নারচারিং কৌশল তৈরি করুন। নিয়মিত ফলো আপ করুন, তবে তাদের বিরক্ত করা যাবে না।

এই ধাপগুলো সেলসের ক্ষেত্রে ফলো করা উচিত, এভাবে যদি সিকোয়েন্স করে কাস্টমার এর সাথে কমিউনিকেট কন্টিনিউ রাখা যায় তাহলে কাস্টমার থেকে হিউজ পরিমাণ রিপিট অর্ডার সংগ্রহ করা সম্ভব।
স্টেপগুলো ফলো করে ফিডব্যাক জানাতে পারেন কমেন্টে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top